নলডাঙ্গা পৌরসভার ১০২ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের নতুন কর আরোপ ছাড়াই ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার উন্মুক্ত

2026-06-29T17:45:25+00:00
2026-06-29T17:45:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নলডাঙ্গা পৌরসভার ১০২ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৭৯)
উন্মুক্ত বাজেট ঘোষণা
X

উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের নতুন  কর  আরোপ ছাড়াই ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক  ও উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) আশিকুর রহমান।

বাজেটে  মোট আয় ধরা হয়েছে ১০২ কোটি ২৫ লক্ষ ৬৫ হাজার টাকা। আর মোট ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকা। মোট উদ্বৃত্ত ৫ লক্ষ ৩৩ হাজার ধরা হয়েছে।

সোমবার দুপুরে নলডাঙ্গা পৌরসভার অস্থায়ী কার্যালয়ে নলডাঙ্গা পৌরসভার আয়োজনে পৌরসভার নির্বাহী কর্মকর্তা ( সচিব) ইমরোজ মুজিবের সঞ্চনলায় পৌর প্রশাসক ও উপজেলা  সহকারী কমিশনার  (ভূমি) আশিকুর রহমানের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আল এমরান খাঁন।

অন্যন্যাদের আরো বক্তব্য রাখেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম, উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা, জুনায়েদ আহমেদ লেলিন, উপজেলা এলজিডি প্রকৌশলী  হারুনার রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার আনসারুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক মামুন খাঁন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy