ইজিবাইকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাটারিচালিত ইজিবাইকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার সকালে উপজেলার

2026-06-29T17:49:16+00:00
2026-06-29T17:49:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইজিবাইকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাটারিচালিত ইজিবাইকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার সকালে উপজেলার চন্ডিদার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্ধার করা হয়। 

সোমবার বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, সোমবার সকালে উপজেলার চন্ডিদার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনাকালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্হিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। পরে ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাসী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy