প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৫৬ পিএম (ভিজিট : ৫৪)

X
ছবি: প্রতিনিধি
‘মিট দ্য কমরেডস’ কর্মসূচী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে রোববার (২৮ জুন) সন্ধ্যায় স্থানীয় দলীয় কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি ম,আ,শামীম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কমরেড দেলোয়ার হোসেন জাভিস্কোর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মহসিন রেজা।
এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাহাবুবুল হক, সফিকুল ইসলাম রঞ্জু, আবুল ফজল টুটুল প্রমূখ।