আখাউড়ায় শিক্ষক দম্পতির ছেলে ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষক দম্পতির ছেলে ইনাম মাহমুদ রিমন ৪৭তম বিসিএসে বাংলাদেশ পুলিশ ক্যাডারে এএসপি সুপারিশপ্রাপ্ত হয়েছেন।রিমন নাছরীন নবী

2026-06-29T18:49:14+00:00
2026-06-29T18:49:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় শিক্ষক দম্পতির ছেলে ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৫৬)
ইনাম মাহমুদ রিমন
X

ইনাম মাহমুদ রিমন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষক দম্পতির ছেলে ইনাম মাহমুদ রিমন ৪৭তম বিসিএসে বাংলাদেশ পুলিশ ক্যাডারে এএসপি সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

রিমন নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. ইসরাফিল ভূইয়া এবং রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম দম্পতির বড় ছেলে। রিমনের গ্রামের বাড়ি ৫ নং দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামে। এর আগেও রিমন ৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। রিমনের এ সাফল্যে তার বাবা মা খুবই খুশি। 

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। সে আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পরে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতেও জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর ঢাকার একরি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন।

পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন এবং মেধাতালিকায় ৫ম স্থান অর্জন করেন।

রিমনের বাবা মো. ইসরাফিল ভূইয়া বলেন, আমার বড় ছেলে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমরা খুবই আনন্দিত। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সে যেন দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে সবার কাছে দোয়া চাই। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy