ভূঞাপুরে তিন লক্ষ টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (২২

2026-06-29T18:52:40+00:00
2026-06-29T18:52:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে তিন লক্ষ টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ৯৫)
চায়না জাল পুড়িয়ে ধ্বংস
X

চায়না জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫'শ মিটার চায়না জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়।

পরে জাটকা ইলিশ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত চায়না জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিনলক্ষ টাকা। আর জব্দকৃত মশারী জাল থানায় হস্তান্তর করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- অবৈধ চায়না জাল ব্যবহার ও বিপননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। যমুনা নদীতে জাটকা ইলিশ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫'শ মিটার চায়না জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। 

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত চায়না জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ব্যবহার অনুপযোগী করা হয়। এছাড়া জব্দকৃত মশারি বেড় জাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপজেলা মৎস্য অফিসার মোছাঃ রিমা খাতুন ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ি ও স্থল পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy