সোনাইমুড়ীতে শিক্ষার্থীদের ফেয়ারওয়েল দিয়েছে অনুসর্গ শিক্ষা পরিবার

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

‎নোয়াখালীর সোনাইমুড়ীতে অনুসর্গ শিক্ষা পরিবারের উদ্যোগে এসএসসি ও এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (ফেয়ারওয়েল) অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা

2026-06-29T19:16:37+00:00
2026-06-29T19:16:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সোনাইমুড়ীতে শিক্ষার্থীদের ফেয়ারওয়েল দিয়েছে অনুসর্গ শিক্ষা পরিবার
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৫০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‎নোয়াখালীর সোনাইমুড়ীতে অনুসর্গ শিক্ষা পরিবারের উদ্যোগে এসএসসি ও এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (ফেয়ারওয়েল) অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১১ টায় পৌর এলাকার নিউ মার্কেটে অবস্থিত ফুড টানেল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ দুই ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক ফলাফল, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এইচএসসি ২০২৬ ব্যাচের ‘স্টুডেন্ট এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ’ সম্মাননা লাভ করেন নুজহাত আহসিম সিমিয়া এবং এসএসসি ২০২৬ ব্যাচের ‘স্টুডেন্ট এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ’ সম্মাননা অর্জন করেন নুজহাত জামান রাহি।
‎অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষার্থী সুলতানা দোলা বলেন, অনুসর্গ শুধু একটি কোচিং নয়, এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণার জায়গা। এখানে আমরা পড়াশোনার পাশাপাশি আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনা পেয়েছি। এইচএসি ২০২৬ ব্যাচের বিদায়ের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী হিসেবে আমার ৭ বছরের জার্নি শেষ হচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে।
‎নুজহাত আহসিম সিমিয়া বলেন, স্টুডেন্ট এক্সসিলেন্স অ্যাওয়ার্ড সম্মাননা পাওয়া আমার জন্য অনেক গর্বের। এই অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
‎আরেক শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলেন, অনুসর্গে আমরা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা ও সেবা পেয়েছি। শিক্ষকের আন্তরিকতা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমাদের শেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
‎অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা অনুসর্গে প্রত্যাশিত শিক্ষা ও দিকনির্দেশনা পেয়েছেন, যা তাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎অনুসর্গ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ উল্যাহ্ ভুঁইয়া বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে অসংখ্য শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত আছে। শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের প্রতিনিয়ত আরও ভালোভাবে কাজ করতে অনুপ্রাণিত করে। আমাদের কাছে পড়তে আসা শিক্ষার্থীদের শতভাগ পাশ এবং সবোর্চ্চ জিপিএ ৫.০০ এর রেকর্ড রয়েছে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
‎অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের সম্মানে শুভেচ্ছা ও বিদায় জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy