বেলকুচিতে কৃষক ও কৃষি শ্রমিকদের উৎসব অনুষ্ঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুন্দর সমাজ গড়তে চাই, মাদক ছার খেলায় আয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জমির ধান ঘরে তুলে

2026-06-29T19:20:47+00:00
2026-06-29T19:20:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেলকুচিতে কৃষক ও কৃষি শ্রমিকদের উৎসব অনুষ্ঠিত
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"সুন্দর সমাজ গড়তে চাই, মাদক ছার খেলায় আয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জমির ধান ঘরে তুলে উৎসব কৃষক ও কৃষি শ্রমিকরা দিনব্যাপী উৎসবে মেতে উঠে। 

সোমবার (২৯ জুন) দিনব্যাপী উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় ইলিয়াস-কণা টেকনিকাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উক্ত উৎসবে কলাগাছ খেলা, হাড়ি ভাঙ্গা এবং কৃষক ও কৃষি শ্রমিকদের মাঝে বুটবল খেলা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দোকানদার পসরা নিয়ে বসে ব্যবসা পরিচালনা করে। 

উৎসব অনুষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল আজিজ প্রামানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইলিয়াস কনা গোপরেখী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রউফ সরকার, ইলিয়াস কণা গোপরেখী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইয়াহিয়া খান,বিশিষ্ট সমাজসেবক কাসেম প্রামানিক, আইয়ুব আলী মোল্লা, হাবিবুর রহমান হাবুল, রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ রানা,  নূর আলম প্রামানিক, ইয়াসিন আলী প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, সুন্দর সমাজ গরতে ও মাদক নির্মূল করতে দায়ীত্বের সাথে নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সমাজটাকে সুন্দর করে সাজাতে চাই। কাজ-কর্ম ও লেখা-পড়া শেষে খেলাধুলায় মনোবিনেশ করতে চাই।  

উৎসবে প্রিতি ফুটবল খেলায় কৃষক একাদশ ও কৃষি শ্রমিক একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে দুই দল মিলে খাশি জবাই করে ভুরি ভোজের আয়োজন করে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy