কোডেক-এর উদ্যোগে পাথরঘাটা উপজেলায় উন্নত মানের আমন ধানের বীজ বিতরণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে ৩টি শাখার মাধ্যমে ১৫০জন উপকারভোগী কৃষকদের মাঝে

2026-06-29T19:22:50+00:00
2026-06-29T19:22:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কোডেক-এর উদ্যোগে পাথরঘাটা উপজেলায় উন্নত মানের আমন ধানের বীজ বিতরণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে ৩টি শাখার মাধ্যমে ১৫০জন উপকারভোগী কৃষকদের মাঝে পাঁচ কেজি করে উন্নতমানের আমন ধানের বীজ বিতরণ করা হয়।

আজ সোমবার (২৯জুন) বিকাল পাঁচটায় কোডেকের হল রুমে এ বিজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা জনাব শিপন চন্দ্র   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেক পাথরঘাটা এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব আসাদুজ্জামান শেখ,

কোডেক আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ আবু বকর ছিদ্দিক, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুঃ নজমুল হক সেলিম এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নতমানের বীজ কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষকদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy