চাঁপাইনবাবগঞ্জে হাসপাতাল পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সামগ্রিক জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা

2026-06-29T21:05:12+00:00
2026-06-29T21:05:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে হাসপাতাল পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৪১)
জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ
X

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সামগ্রিক জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।

আজ তিনি হাসপাতালটির সার্বিক চিকিৎসাসেবা ও কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণের জন্য এই আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক জনাব হারুনুর রশীদ হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন অভ্যন্তরীণ ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন সাধারণ রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান, রোগীদের ওষুধ প্রাপ্তি ও অন্যান্য সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি কথা বলেন।

পরবর্তীতে তিনি হাসপাতালের সামগ্রিক পরিবেশ ও সেবার মান আরও বেগবান করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক জনাব হারুনুর রশীদ বলেন, "মানুষের কল্যাণে এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ে আমাদের এই পর্যবেক্ষণ। সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে কোনো ভোগান্তি ছাড়াই সঠিক চিকিৎসা পায়, তা নিশ্চিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।" হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy