প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:০৯ পিএম (ভিজিট : ৫৫)

X
বাজেট ঘোষণা
সোমবার (২৯ জুন) পাবনার আটঘরিয়া পৌরসভার কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইসলাম তাহমিদুল ইসলাম প্রস্তাবিত বাজেটের পরিমাণ ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার ৬৬৫ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে১৩ কোটি ৮৮ লাখ ৯৬৭ টাকা।
প্রস্তাবিত বাজেট প্রকল্প সহ রাজস্ব খাতে মোট আয় ১৩ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৮২০ টাকা এবং এক হাতে মোট ব্যয় ৩ কোটি ৪২লাখ ২১ হাজার ৮৭৮ টাকা অপরদিকে রাজস্ব ও উন্নয়ন খাত মিলে মোট আয় ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার ৬৬৫ টাকা এবং একহাতে মোট ব্যয় সতেরো কোটি সাতাশ লাখ ২১ হাজার ৯৬৮ টাকা রাজস্ব খাতে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৩ কোটি ৮৮ লাখ ৯৬৭ টাকা।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম উপস্থিত সাংবাদিক ও সুধীজনদেরকে উন্মুক্ত আলোচনার মাধ্যমে খাতওয়অরী আয় ও ব্যযয়ের পর্যালোচনা শেষে পৌর উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা গ্রহণ করে ব্যক্তিগত উদ্যোগে সমাধানের আশ্বাস দেন।
বাজেট ঘোষণাকালে তাকে সহযোগিতা করেন পৌর সহকারী প্রকৌশলী জীবন কুমার রায় ও হিসাবরক্ষক কাজী নাজমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক বাকীবিল্লা পৌরসভা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।