সম্মিলিত ইসলামী ব্যাংক চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

পুরো মুনাফাসহ আমানত ফিরে পেতে চট্টগ্রামে বিক্ষোভ-মিছিল করে স্মারকলিপি দিয়েছেন একীভূত শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর আমনতকারীরা।সোমবার ‘সম্মিলিত পাঁচ ইসলামিক

2026-06-29T21:12:23+00:00
2026-06-29T21:12:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সম্মিলিত ইসলামী ব্যাংক চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৩৯৯)
আমানতকারীদের বিক্ষোভ
X

আমানতকারীদের বিক্ষোভ

পুরো মুনাফাসহ আমানত ফিরে পেতে চট্টগ্রামে বিক্ষোভ-মিছিল করে স্মারকলিপি দিয়েছেন একীভূত শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর আমনতকারীরা।

সোমবার ‘সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশনের’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

আমনতকারীরা সকালে চট্টগ্রাম নিউ মার্কেট মোড় থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। সেখান থেকে তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে দায়িত্বরত পরিচালকের কার্যালয়ে গিয়ে দাবি তুলে ধরে। গর্ভনরের বরাবর স্মারকলিপি দেন তারা।

সংকটে থাকা বেসরকারি শরীয়াভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গত বছর রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

এরপর গত দুই অর্থবছরের আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ‘হেয়ার কাট’ পদ্ধতিতে তা বাতিল করা হয়। পরে আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক।

আমানতকারীদের দাবি- গ্রাহকদের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ (টাকা কর্তন) অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে ও ব্যাংকে রক্ষিত গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শারমিন আক্তার বলেন, “বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমানতকারীদের বক্তব্য শুনেছেন। আমাদের দেওয়া স্মারকলিপিটি গ্রহণ করেন। দ্রুত সেটিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানোর আশ্বাস দিয়েছেন।”

স্মারকলিপি দেওয়া শেষে আমানতকারীরা মিছিল নিয়ে পুনরায় নিউ মার্কেট মোড় পর্যন্ত যান। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক আলাউদ্দিন বক্তব্য দেন।

এর আগে আমানতকারীরা গত ৩ ও ৪ মে খাতুনগঞ্জ ও আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোর কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy