প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:১৬ পিএম (ভিজিট : ২৭)

X
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে রামীম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ক্যাম্প পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
রামীম গাংনী পৌর এলাকার র্যাব ক্যাম্পপাড়ার সিঙ্গাপুরপ্রবাসী রুহুল আমিনের ছেলে। সে তালিমুল কুরআন ইসলামিয়া একাডেমিতে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ার নির্ধারিত সময়ের আগেই রামীম বন্ধুদের সঙ্গে পড়ার স্থানে যায়। পরে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত মহসিন হাজীর পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।