প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম (ভিজিট : ৩২)

X
ঘাতক বেপরোয়া বাস
পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া বাসে পিষ্ট হয়ে এক যুবকের মুত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজশাহী-পাবনা মহাসড়কের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ভটভটি চালক শাহীন হোসেন (২৪) নাটোর জেলার বড়াইগ্রাম থানার রাওতা এলাকার সুজন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় রাজশাহী হতে পাবনা অভিমুখে বেপরোয়া গতিতে ছুটছিল উৎসব নামের বাসটি (১১০১২৫)।
ঘটনাস্থলে পৌঁছালে বাসটি দ্রুত গতিতে ঐ ভুটভুটিকে ওভারটেক করার সময় সজোরে ধাক্কা লাগে। এসময় বাসের ধাক্কায় ঐ ভুটভুটি চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
ঘাতক বাসটি পুলিশ হেফাজতে থাকলেও চালককে আটক করা সম্ভব হয়নি। ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।