প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৫২ এএম (ভিজিট : ৩৮)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোনায় তালিকাভুক্ত নবীন আইনজীবীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ১০টায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. রাজীবুল হাসান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূঁইয়া এবং জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম আবিদ প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া প্রথম দিনের কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমি ইতোমধ্যে ১৫ জন শিক্ষানবিশকে আমার সঙ্গে রেখে জুনিয়রশিপ করিয়েছি। আগামী দিনে নবীন আইনজীবীগণ আদালত অঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে নিরলসভাবে কাজ করবেন। সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে নবীনরা ইতোমধ্যেই আদালতপাড়ায় বেশ সাড়া জাগিয়েছেন।”