আনোয়ারায় আওয়ামী লীগ নেতা রহিম গ্রেফতার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) রাতে

2026-06-30T11:08:55+00:00
2026-06-30T11:08:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় আওয়ামী লীগ নেতা রহিম গ্রেফতার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ২১)
আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিম
X

আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।  গ্রেপ্তারকৃত আব্দুর রহিম উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকার মৃত মতিউর রহমানের পুত্র।  

পুলিশ সূত্রে প্রকাশ  বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রহিম   আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ  সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে লোকজনকে বিভিন্নভাবে  হয়রানি সহ  নানা অভিযোগ রয়েছে।  

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে  বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় অভিযুক্ত আব্দুর রহিমকে  গ্রেপ্তার করা হয়েছে।  তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পাওয়া  অভিযোগগুলো পুলিশ খতিয়ে দেখছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy