মুকসুদপুর পৌরসভার ২৬.২০ কোটি টাকার বাজেট উপস্থাপন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৬ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট টাউন লেভেল কো-অর্ডিনেশন

2026-06-30T12:50:22+00:00
2026-06-30T12:50:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মুকসুদপুর পৌরসভার ২৬.২০ কোটি টাকার বাজেট উপস্থাপন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৬ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভায় উপস্থাপন করা হয়েছে। বাজেটের ওপর বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদনের সুপারিশ করেন।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় মুকসুদপুর পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত টিএলসিসি সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মাহমুদ আশিক কবির।

সভায় পৌর নির্বাহী কর্মকর্তা ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার টাকা। এর মধ্যে উপাংশ-১ থেকে ৩ কোটি ১৩ লাখ ৪ হাজার এবং উপাংশ-২ থেকে ৬১ লাখ ৩০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রাজস্ব খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে উপাংশ-১ থেকে ৩ কোটি ৭ লাখ ১৫ হাজার টাকা এবং উপাংশ-২ থেকে ৫৬ লাখ ১০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত ১১ লাখ ৯ হাজার ।

উন্নয়ন খাতে সরকারের বিভিন্ন প্রকল্প ও অনুদান থেকে ২৬ কোটি ৩১ লাখ ৯ হাজার টাকা আয়ের প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে সরকারি উন্নয়ন অনুদান ১ কোটি ২০ লাখ টাকা, রাজস্ব উদ্বৃত্ত ১১ লাখ ৯ হাজার টাকা, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (UIIP) থেকে ৪ কোটি টাকা, কোভিড-১৯ খাতে ১ কোটি টাকা এবং রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট (RUTDP) প্রকল্পে ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের সর্বমোট সম্ভাব্য আয়ের লক্ষ্যমাত্রা মোট ব্যয়ের চেয়ে বেশি, অর্থাৎ উদ্বৃত্ত বাজেট প্রস্তাব করা হয়েছে।

সভায় নাগরিক সেবার মানোন্নয়নে পৌর ভবনে সিটিজেন চার্টার স্থাপন এবং একটি অভিযোগ বাক্স স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া চলমান রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট (RUTDP) প্রকল্পের আওতায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত প্রকল্পসমূহ প্রকল্প পরিচালকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স ও পৌরকর আদায় কার্যক্রম ডিজিটালাইজেশন, বকেয়া কর আদায় জোরদার এবং কর আদায় ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রফিকুল ইসলাম।

বাজেট আলোচনায় বিশেষ বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।

এছাড়াও বাজেট আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য দেন মুকসুদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সদানন্দন রায়, মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এন নাইম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy