ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে তৃতীয়দিনের মতো সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে টানা তৃতীয়দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে

2026-06-30T14:48:04+00:00
2026-06-30T14:48:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে তৃতীয়দিনের মতো সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ২০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে টানা তৃতীয়দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ চলছে। 

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুচপাট করা হয়েছে৷ এছাড়া সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, জানা যায়, সরাইল উপজেলার সূর্যকান্দি গ্রামের ব্যাবসায়ী মোশারফ হোসেন ৫ লাখ টাকার বিলের চটাপাটি বিক্রি করেন, একই উপজেলা ধরন্তি গ্রামের আশিক ও আলালের কাছে। দীর্ঘ ৯ মাস ধরে পাওনা টাকা চেয়েও পাচ্ছিলেন না মোশারফ। পরে রোববার বিকেলে সরাইল শহীদ মিনার এলাকায় পাওনাদার মোশারফের সাথে আশিক ও আলালের দেখা হয়। এসময় পাওনাদার মোশারফ, আশিক ও আলালের কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই খবর তাদের নিজ নিজ এলাকায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে রাত ৮টার দিকে উভয় পক্ষ কালিকচ্ছ বাজারে  দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে জড়ায়। সংঘর্ষ চলাকালে আশিক ও আলালের পক্ষের  হাদিস মিয়া টেটা বৃদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।

পরে গতকাল সোমবার বিকেলে খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন। এরপর আজ মঙ্গলবার সকারে তৃতীয়দিনের মতো ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy