দাউদকান্দিতে ২ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশের ভারসাম্য রক্ষায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন দাউদকান্দি নাগরিক ফোরাম-এর উদ্যোগে মাসব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

2026-06-30T16:00:01+00:00
2026-06-30T16:00:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দাউদকান্দিতে ২ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৫০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন "দাউদকান্দি নাগরিক ফোরাম"-এর উদ্যোগে মাসব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের বিপর্যয় রোধে দাউদকান্দির বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মোট দুই হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় দাউদকান্দি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম বলেন, একটি দেশের সার্বিক পরিবেশের ভারসাম্য ও জলবায়ু সচল রাখার জন্য মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, যা আমাদের দেশে চাহিদার তুলনায় কম। এই ঘাটতি পূরণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসে, তবে দ্রুতই বাংলাদেশ সবুজে সায়লেন্ট হবে এবং পরিবেশের ভারসাম্য ফিরে পাবে।
রোটারিয়ান মোঃ শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও শরীফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি পৌরসভার কাউন্সিলর সালাহ উদ্দীন সরকার ও বিশিষ্ট সমাজসেবক এস এম মিজান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা প্রকৌশলী এম এইচ কামরুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান, সংগঠনের সক্রিয় সদস্য নূরআলম ভূঁইয়া, মোঃ নাজমুল আলম, ফাতেমা আক্তার, নাজমা আক্তার, শরিফুল ইসলাম, মোঃ জিসান আহমেদ, সিয়াম আহাম্মেদ ও মোঃ সিয়াম হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পৌরভবন কার্যালয় চত্বরে কাঠবাদাম ও জাম গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় নাগরিকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করে কর্মসূচির শুভ সূচনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy