দাউদকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

বিশেষ প্রতিবেদক, দাউদকান্দি

সারাবাংলা

‘কৃষিই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে বিভিন্ন মাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র

2026-06-30T17:13:08+00:00
2026-06-30T18:11:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দাউদকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
বিশেষ প্রতিবেদক, দাউদকান্দি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ৬:১১ পিএম  (ভিজিট : ৩৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘কৃষিই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে বিভিন্ন মাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ উপলক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দাউদকান্দি উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দাউদকান্দির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের মাননীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি সমৃদ্ধ হলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। 
তিনি বলেন, বিএনপি সবসময় কৃষকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পক্ষে কাজ করে যাচ্ছে। কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ, সার ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়া গেলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুসংহত হবে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ, সার ও চারা বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy