গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৩৫ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা

2026-06-30T18:24:29+00:00
2026-06-30T18:24:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৩৫ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করা হয়।  

এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  সৈয়দা ইয়াসমিন সুলতানা। 

এতে  বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তামশিদ ইরাম খান,  উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর প্রকৌশলী ফয়জুর রহমান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন প্রমুখ। 

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৪ লাখ ৯৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৮ কোটি ১০ লাখ টাকা। ফলে মোট আয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা।

অন্যদিকে, রাজস্ব ও উন্নয়নসহ মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৮৬০ টাকা। বাজেটে ১৯ হাজার ১৪০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে  জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন এবং পৌরসভার নাগরিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy