নারায়ণগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যেগে বিশেষ চাহিদা সম্পন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও থেরাপি সহায়ক বিভিন্ন শিক্ষা

2026-06-30T19:29:36+00:00
2026-06-30T19:29:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৩২)
শিক্ষা সামগ্রী বিতরণ
X

শিক্ষা সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যেগে বিশেষ চাহিদা সম্পন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও থেরাপি সহায়ক বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিডস ক্যাম্পাস এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে শারীরিক মানসিক ও মেধা বিকাশে সহায়ক বিভিন্ন শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণ করেন। 

বিতরণকৃত বিভিন্ন সামগ্রীর মধ্যে রয়েছে রোলার, স্লাইডার,ব্যালেন্সার,থেরাপি ম্যাট, ট্রাম্পোলিন,বর্নমালা,পজল বোর্ডসহ বিভিন্ন সামগ্রী প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। তাদের বিভিন্ন সমস্যা চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনেন। এবং আগামীতে শিশুদের সার্বিক সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। 

এছাড়াও তিনি আরও বলেন, এ উদ্যেগের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, দক্ষতা, উন্নয়ন এবং পুর্নবাসন কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যাশা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy