সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার দর্শনার যুবদল নেতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গার দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটনের বিরুদ্ধে সম্প্রতি বালি ও মাটি বিক্রির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত

2026-06-30T21:06:13+00:00
2026-06-30T21:06:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার দর্শনার যুবদল নেতার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ৫২)
সংবাদ সম্মেলন
X

সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটনের বিরুদ্ধে সম্প্রতি বালি ও মাটি বিক্রির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে দর্শনা প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন লিটন বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর ও ভুল তথ্য সরবরাহ করেছেন। এর ভিত্তিতে বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিয়েই পুকুর খননের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বালি বা মাটি বিক্রির সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও তিনি উল্লেখ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল রশিদ ঝন্টু, দর্শনা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল হাসান টুটুল শাহ, সদস্য সচিব সাজেদুর রহমান মিলন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোরশেদুল ইসলাম লিংকন, সোরোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান মোহন, থানা যুবদলের সদস্য সিজার, আব্দুল হাকিম, ঝন্টু মেম্বার, সাকিব আল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy