দেবিদ্বারে ৫ হাজার কৃষকের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বারে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন ফসলভিত্তিক কৃষি প্রণোদনার অংশ হিসেবে

2026-06-30T21:21:08+00:00
2026-06-30T21:21:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে ৫ হাজার কৃষকের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৭১)
কৃষি উপকরণ বিতরণ
X

কৃষি উপকরণ বিতরণ

কুমিল্লার দেবিদ্বারে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন ফসলভিত্তিক কৃষি প্রণোদনার অংশ হিসেবে প্রায় ৫ হাজার  কৃষকের মাঝে প্রণোদনার কৃষি  উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে|

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়|

এ কর্মসূচির আওতায় পেঁয়াজ প্রণোদনায় ৮০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। মরিচ প্রণোদনায় ৮০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়| 

রোপা আমন প্রণোদনার আওতায় ২ হাজার ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়| এছাড়া পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো প্রণোদনার আওতায় ১৫ জন কৃষককে একটি করে এয়ার ফ্লো মেশিন এবং সংরক্ষণাগারের মেঝে ও সাইড ওয়াল নির্মাণে নগদ সহায়তা দেওয়া হয়| 

লেবু প্রণোদনার আওতায় ৪০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা ও ১৫০ কেজি ˆজব সার (গোবর সার) প্রদান করা হয়| বৃক্ষরোপণ প্রণোদনার আওতায় ২৯০ জন কৃষককে ৫টি করে গাছের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি ˆজব সার বিতরণ করা হয়| সবজি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ৭টি আইটেমের ৭ প্যাকেট উফশী ও হাইব্রিড সবজি বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন| বক্তারা বলেন, সরকারের এ ধরণের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy