ভারত সীমান্তবর্তী শূণ্যরেখা থেকে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শূন্যরেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০শে

2026-07-01T11:59:03+00:00
2026-07-01T11:59:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারত সীমান্তবর্তী শূণ্যরেখা থেকে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শূন্যরেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০শে জুন)  রাত আনুমানিক ১০টায় উপজেলার জগন্নাথদিঘী এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোকেয়া বেগম জগন্নাথদিঘী পাড়ের গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

স্থানীয় সূূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বিভিন্ন এলাকায় ঘোরাফেরা ও ভিক্ষাবৃত্তি করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরিবার এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে ভারতীয় সীমান্ত সংলগ্ন শূন্যরেখা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, রোকেয়া বেগমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এটি হত্যা, আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy