মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ দু' মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ৫৫ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী উপজেলার বেঙ্গাডোবা গ্রামের

2026-07-01T13:17:34+00:00
2026-07-01T13:17:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ দু' মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:১৭ পিএম   (ভিজিট : ৮৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ৫৫ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মোঃ মুজাহিদ মিয়া (২৫) ও মোঃ হাবিবুর রহমান (৬৫)কে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

র‌্যাব-৯ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সিএনজির ভেতরে একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও সিএনজিসহ দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

র‌্যাব জানায়, আটক দুইজনকে উদ্ধারকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

থানার অফিসার মোঃ সোহেল রানা জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy