পাকুন্দিয়ায় বৃক্ষ মেলা -২০২৬ এর উদ্বোধন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:২১ পিএম (ভিজিট : ৫০)

X
ছবি: প্রতিনিধি
"বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়" এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫ দিনব্যাপী বৃক্ষ মেলা-২০২৬ এর উদ্বোধন হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় পাকুন্দিয়া উপজেলা ঈদগাহ চত্বরে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাসের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-ই-আলম স্বাগত বক্তব্য রাখেন।
৫ দিনের এই বৃক্ষ মেলায় ২২ টি স্টলে ফলজ, বনজ ও বিভিন্ন জাতের বৃক্ষের চারা স্থান পেয়েছে।