প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:৪০ পিএম (ভিজিট : ৫৪)

X
ছবি: প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
একইসঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, চশমা এবং শ্রবণপ্রতিবন্ধীদের জন্য হিয়ারিং ডিভাইস (শ্রবণ সহায়ক যন্ত্র) প্রদান করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়ক উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের সহায়ক উপকরণ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রম ও প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।