নামাজে পড়াতে যাওয়ার পথে সুবর্ণচরে প্রাণ গেল মডেল মসজিদ খতিবের

সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি

সারাবাংলা

সুবর্ণচরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিবের মৃত্যু হয়েছে।বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার

2026-07-01T13:42:00+00:00
2026-07-01T13:42:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নামাজে পড়াতে যাওয়ার পথে সুবর্ণচরে প্রাণ গেল মডেল মসজিদ খতিবের
সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ৩৯)
হাফেজ মুফতি মাকছুদ আলম
X

হাফেজ মুফতি মাকছুদ আলম

সুবর্ণচরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিবের মৃত্যু হয়েছে।  

বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে এবং উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গবার দিবাগত রাতে এলাকায় বৃষ্টি হয়। মাকছুদ ফজরের নামাজ পড়ানোর জন্য শশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ভোর ৪টার দিকে উপজেলা মডেল মসজিদে নামাজ পড়াতে আসতেছিলেন। যাত্রা পথে তিনি চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছলে মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মোটরসাইকেল থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy