প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:৩৩ পিএম (ভিজিট : ৫৪)

X
সংগৃহীত ছবি
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ০। জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল এল প্রোগ্রেসো থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।
তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে এ ভূমিকম্প হয়।