ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবি'র পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে।মঙ্গলবার রাত থেকে বুধবার

2026-07-01T15:04:04+00:00
2026-07-01T15:04:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ৫৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবি'র পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে। 

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এ পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি-৬০  সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বাসমতি চাল, শাড়ি, উন্নতমানের সাবান, গরু, চকলেট, মরিচের বীজ, নিউরোবিন ফোর্টি ট্যাবলেট, চিংড়ি মাছের রেণু, গাঁজা ইত্যাদি। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি ৪১ লাখ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, পুশ-ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। 

এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে সকল ধরনের অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy