ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম (ভিজিট : ৭৪)

X
ফাইল ছবি
নীলফামারীর ডিমলায় বুধবার দুপুরে সদর ইউনিয়নের দক্ষিণ টিটপাড়া (বড় জুম্মা) এলাকার আজিজুল ইসলাম মাস্টারের ছেলে, অনার্সে অধ্যয়নরত সাকিব ইসলাম (২১) বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।