ঝালকাঠিতে পৌরসভার উদ্যোগে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

“মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ঝালকাঠি পৌরসভা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা

2026-07-01T15:07:12+00:00
2026-07-01T15:07:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে পৌরসভার উদ্যোগে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ৩৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ঝালকাঠি পৌরসভা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, অসচ্ছল ও চলাচলে অক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, মানবিক দায়িত্ববোধ থেকে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠি পৌরসভা সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ভবিষ্যতেও অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

আমরা পৌরসভার ফেইজবুক পেইজে এক সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছিলাম বলেই আজকে ১১জন এসেছে এবং এদেরকে হুইলচেয়ার বিতরন করেছি। তিনি সাংবাদিকদের সাথে আরো বলেন, আপনাদের পরিচিত থাকলে জানাবেন চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করবো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy