গাংনীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

এবার মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের সরবরাহ করা পাউরুটিতে ছত্রাক ও পচা ডিম

2026-07-01T15:10:35+00:00
2026-07-01T15:10:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাংনীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাক
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

এবার মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের সরবরাহ করা পাউরুটিতে ছত্রাক ও পচা ডিম সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। স্কুল ফিডিংয়ের সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলন এসব নিম্নমানের খাবার সরবরাহ করলেও সংশ্লিষ্ট দপ্তর কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

জানা গেছে, গাংনী উপজেলার ১৬২ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৩৪৭ জন শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করা হয়। খাবারের তালিকায় পাউরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট। এসব খাবার সরবরাহের কারণে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। প্রথমে খাবারগুলো সরবরাহে কোন অভিযোগ না থাকলেও বর্তমানে রয়েছে বিস্তর অভিযোগ।

আজ বুধবার সরেজমিনে গাংনীর বাঁশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তার প্রমান মিলেছে। সরবরাহকৃত ডিমের একটা অংশ পচা ও পাউরুটিতে ছত্রাক পাওয়া গেছে। প্রায়ই এ ধরনের খাবার সরবরাহ করা হয়ে থাকে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মৌখিকভাবে উপজেলা শিক্ষা অফিসারকে জানানোর পরও কোন সমাধা হয়নি।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া জানান, তার কাছে সরবরাহকৃত ডিমটি পচা আর দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছিল তাই সেটি ফেলে দেয়া হয়েছে। আবার পাউরুটিতেও ছত্রাক ছিল। একই অভিযোগ করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবেল ও শাকিল। তাদের ডিমের কুসুমে ছিল পানি ও কালো আবরণে। এ ছাড়াও দুধ খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিল বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান, প্রায় দিনই পচা ডিম ও নিম্নমানের কলা ও পাউরুটিতে ছত্রাক পাওয়া যায়। একাধিকবার সরবরাহকারী প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসারকে জানিয়েও কোন লাভ হয়নি। এসব নিম্নমানের খাবারের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে।

স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের এরিয়া ম্যানেজার সুমন জানান, ডিমের বিষয়ে যে অভিযোগ সেটি সত্য বলে স্বীকার করে বলেন‘ পচা ডিম পরিবর্তন করে দেয়া হয়েছে’। তবে পাউরটিতে ছত্রাকের বিষয়টি অস্বীকার করেন। তিনি আরো বলেন, অনুপস্থিত শিক্ষার্থীদের খাবার শিক্ষকরা রেখে দিয়ে পরে ওই খাবার সরবরাহ করে। এতে খাবারের মান কমে যেতে পারে।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মৈত্র জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy