প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:২১ পিএম (ভিজিট : ২৯)

X
ছবি: প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে বুধবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান, সাদুল্যাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুল হাসান প্রামাণিক, জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, শাহজালাল সরকার খোকন, শহিদুজ্জামান শাহীন, শাকিল প্রমুখ।
বক্তারা পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন এবং পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজার ওপর জামায়াত-শিবির কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদ ও নিন্দা জানান।
তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।