প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:২৮ পিএম (ভিজিট : ৭৪)

X
ছবি: প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সুশাসনের জন্য নাগরিক সুজনের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে গাজীপুর জেলার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইফতেখার শিশির এ কমিটির অনুমোদন দেন।
আহবায়ক কমিটি সদস্যরা হলেন গাজীপুর ক্যাডেট একাডেমি প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজানুর রহমান মিলন আহ্বায়ক, শিক্ষক ও সাংবাদিক বাদশা আব্দুল্লাহ সদস্য সচিব, সদস্যরা হলেন নূরুল আমীন সিকদার, কাজী বোরহান উদ্দিন, মো.সাইদুর রহমান, ফজলুল হক মোল্লা সেলিম, উম্মে কুলসুম শিল্পী, কবির হোসেন সরকার, হাবিবুর রহমান মিলন,মো. আকতার হোসেন ও বিশ্বজিৎ বর্মন প্রমুখ।