চট্টগ্রামে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর সদরঘাটে কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু হয়েছে।তারা হলেন-ইঞ্জিন বিভাগের গ্রিজার মো.

2026-07-01T15:42:40+00:00
2026-07-01T15:42:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর সদরঘাটে কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু হয়েছে।
তারা হলেন-ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)।

মঙ্গলবার (৩০ জুন) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানান জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ।

তিনি জানান, নিহত মো. রুবেলের লাশ পটুয়াখালীর গলাচিপায় বাড়িতে এবং শাহ আলমকে নোয়াখালীর বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে বুধবার (১ জুলাই) সকালে জানাজা শেষে দাফন করা হয়।

এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

অপরদিকে ট্রলারে অগ্নিকাণ্ডের সময় পাশে নোঙর করা এফভি ডিজনি’র নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে ছাড়পত্র পেয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) বেলা পৌনে ১টার দিকে ‘এফভি দেশ’ নামের মাছ ধরার ট্রলারে ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর এই হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়া ৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy