পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

পাইকগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ৫২ কোটি ১৯ লক্ষ ৫৬ হাজার ৭৯২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

2026-07-01T15:47:50+00:00
2026-07-01T15:47:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাইকগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ৫২ কোটি ১৯ লক্ষ ৫৬ হাজার ৭৯২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার বিকালে নির্মাণাধীন পৌর ভবনে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। 

প্রস্তাবিত বাজেটে ৫১ কোটি ৫৫ লক্ষ ৭৯ হাজার ২৫৩ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া বাজেটে ৬৩ লক্ষ ৭৭ হাজার ৫৩৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া। 

ওয়াটার এইড বাংলাদেশ এর প্রতিনিধি সুমন সাহা ও নবলোক পরিষদের প্রকল্প কর্মকর্তা মুক্তা বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান, উপ সহকারী প্রকৌশলী লিংকন আলী, মৃণাল কান্তি সানা, উত্তম ঘোষ, শাহিন হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, আবুল হাশেম, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, ইমদাদুল হক, নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল ও মনিটরিং অফিসার মাহবুবুর রহমান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy