আড়াইহাজারের সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সমিতি গঠনের প্রত্যয়

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সকল সাংবাদিক সংগঠনের একাত্মতায় সাংবাদিক সমিতি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর

2026-07-01T15:49:28+00:00
2026-07-01T15:49:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারের সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সমিতি গঠনের প্রত্যয়
রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৬২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সকল সাংবাদিক সংগঠনের একাত্মতায় সাংবাদিক সমিতি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর শিবপুর এলাকায় অবস্থিত স্বপ্নদ্বীপ নামে ভ্রমন স্পটে আড়াই হাজার উপজেলা সাংবাদিক সমিতির ব্যানারে পিকনিক শেষে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সভাপতিত্ব করেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের আড়াই হাজার প্রতিনিধি এবং সাপ্তাহিক আমাদের আড়াই হাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহবুব মোল্লা, উপজেলা  প্রেসক্লাবের সভাপতি মোঃ এফরান আলী, আড়াইহাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, আড়াই হাজার মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আলম খান সহ পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বুলেটিনের সাংবাদিক রফিকুল ইসলাম রানা, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মজিবুর রহমান,  বিজয় টিভির সাংবাদিক মোস্তফা কামাল, আমার সংবাদের প্রতিনিধি শাহজাহান কবির, আমাদের সময়ের প্রতিনিধি শাজাহান মিয়া, ভোরের দর্পণের প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আহাম্মেদ, দৈনিক জনতার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, শীতলক্ষ্যার প্রতিনিধি হাবিবুর রহমান হবি, দেশ রূপান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান, যায়যায় দিনের প্রতিনিধি নজরুল ইসলাম, কালবেলার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নীরবসহ আড়াইহাজারে কর্মরত বিভিন্ন দৈনিক পত্রিকা টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ। 
মঙ্গলবার সকাল ৯ টায় বিশনন্দি ফেরিঘাট থেকে দুটি ট্রলার যোগে সাংবাদিকেরা মেঘনা নদী পাড়ি দিয়ে স্বপ্নদ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে খেলাধুলা ও দুপুরের খাবার শেষে বিভিন্ন আনুষ্ঠানিকতা করা হয়। সবশেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা নাগাদ তারা ফের ট্রলার যোগে বিশনন্দী ফেরিঘাট হয়ে আড়াইহাজারে এসে পৌঁছান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy