চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।আটককৃতরা হলো; ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার

2026-07-01T16:40:41+00:00
2026-07-01T16:40:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৯১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। 

আটককৃতরা হলো; ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মেসিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রমজান আলী (৩৭), নওগাঁ জেলার পত্নিতলা থানার পাটিছড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৩) ও চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মোঃ শাহআলম (৪৫)।বুধবার (১ই আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার এসআই তারেক আকাশ। 

জানা যায়, বুধবার ভোররাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বীরচন্দ্রনগর আলীম মাদ্রাসার সামনে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে মো: রমজান আলী আটক করে তল্লাসি কারা হয়। এসময়  কাভার্ডভ্যান থেকে ১৬ কেজি গাজা উদ্ধার করা হয়।

এছাড়া থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে গত মঙ্গলবার রাত ৭.৩০ ঘটিকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাবুলের হোটেলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। এসময় ২০কেজি গাঁজাসহ মোঃ আবু হোসেন ও মো: শাহ আলম কে আটক করে পুলিশ। 

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে একাধিক অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। 

এসময় পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে এবং কাভার্ডভ্যান ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। 

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পৃথক দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy