কুলিয়ারচরে পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা সহ আটক- ১

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গভীর রাতে চারদিকে যখন নিস্তব্ধ, ঠিক তখনই কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের

2026-07-01T16:54:17+00:00
2026-07-01T16:54:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুলিয়ারচরে পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা সহ আটক- ১
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গভীর রাতে চারদিকে যখন নিস্তব্ধ, ঠিক তখনই কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে বসানো হয় পরিকল্পিত পুলিশ চেকপোস্ট, গাঁজাসহ পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা, কয়েক কিলোমিটার ধাওয়ার পর শেষ পর্যন্ত চারদিক থেকে ঘিরে ফেলে পিকআপ ভ্যানটিকে। কুলিয়ারচর থানা পুলিশের এই সফল অভিযানে উদ্ধার হয় ২৪ কেজি গাঁজা, জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

কুলিয়ারচর থানা সূত্র জানায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কুলিয়ারচর থানার কর্তব্যরত এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলরত তুলাভর্তি একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু সংকেত উপেক্ষা করে চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশও থেমে থাকেনি। সঙ্গে সঙ্গে শুরু হয় ধাওয়া। একপর্যায়ে ঢাকা মেট্রো-ন ১২-০৩৬৬ নম্বরের পিকআপ ভ্যানটি বাজরা বাসস্ট্যান্ড মাছ আড়তের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তেই চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। এরপর পিকআপ ভ্যানটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয় এবং মো. ডালিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ডালিম মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃত ডালিম মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলার তথ্য যাচাই-বাছাইয়ের পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

উদ্ধার হওয়া গাঁজা ও জব্দকৃত পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ১ জুলাই বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১।

কুলিয়ারচর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

কুলিয়ারচরে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একের পর এক মাদক উদ্ধার এবং কারবারিদের আইনের আওতায় আনছে কুলিয়ারচর থানা পুলিশ। স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের এমন ধারাবাহিক ও ঝুঁকিপূর্ণ অভিযান অব্যাহত থাকলে মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সমাজ আরও নিরাপদ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy