জীবননগরে অবৈধভাবে পশু খাদ্য তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পশু খাদ্য তীর ব্রাণ্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা

2026-07-01T17:01:11+00:00
2026-07-01T17:01:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জীবননগরে অবৈধভাবে পশু খাদ্য তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীর জরিমানা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পশু খাদ্য তীর ব্রাণ্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিচালিত তদারকির সময় এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগরে কীটনাশক ও পশু খাদ্য ভূষি তদারকি করা হয়। এ তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯  অনুসারে অবৈধভাবে পশু খাদ্য তীর ব্রাণ্ডের গমের ভূষি তৈরি করে বাজারজাত করায় মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময়  মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য ঔষধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

সার্বিক সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জীবননগর থানার একদল পুলিশ সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
    





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy