ইরানের আকাশসীমা নিয়ে নতুন সতর্কতা জারি ইএএসএর

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) এয়ারলাইন্সগুলোকে ইরানের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ

2026-07-01T17:51:12+00:00
2026-07-01T17:54:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইরানের আকাশসীমা নিয়ে নতুন সতর্কতা জারি ইএএসএর
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৫:৫৪ পিএম  (ভিজিট : ৪৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) এয়ারলাইন্সগুলোকে ইরানের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সংস্থাটি বিকল্প রুট ব্যবহারের সুপারিশ করেছে, যাতে যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা যায়। 

ইএএসএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার শঙ্কার কারণে ইরাক ও লেবাননের আকাশসীমাও ব্যবহার করা উচিত নয়।

সংস্থাটি মধ্যপ্রাচ্যজুড়ে বাণিজ্যিক উড়োজাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে।

ইএএসএ জানায়, চলমান পরিস্থিতি বিবেচনায় তারা মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ অঞ্চলের জন্য আকাশসীমা সংক্রান্ত সতর্কবার্তার মেয়াদ আগামী ৮ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। এর আগে ১ জুলাই পর্যন্ত এই সতর্কতা জারি ছিল।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy