খামেনির বিদায়ে ইরানে নিরাপত্তা জোরদার, আকাশপথে সতর্কতা জারি

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে দেশটির গুরুত্বপূর্ণ

2026-07-01T18:20:34+00:00
2026-07-01T18:20:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খামেনির বিদায়ে ইরানে নিরাপত্তা জোরদার, আকাশপথে সতর্কতা জারি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ৪৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপলক্ষে রাজধানী তেহরান, কোম ও মাশহাদে সাময়িকভাবে বিমান চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বুধবার সংস্থাটির প্রধান আবুজার শিরুডি এক বিবৃতিতে জানিয়েছেন, জানাজা উপলক্ষে বিদেশি প্রতিনিধি দলগুলোকে অগ্রাধিকার এবং আকাশপথ সুরক্ষিত করার লক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে মেহরাবাদ বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে না এবং ওই দিন ইমাম খোমেনি বিমানবন্দর সাধারণ মানুষের জন্য খোলা থাকবে।

তিনি আরও বলেন, ৪ ও ৫ জুলাই তেহরানের মেহরাবাদ ও খোমেনি বিমানবন্দরে সীমিত কার্যক্রম চলবে। তবে ৬ জুলাই মূল জানাজার সময় তেহরানের আকাশপথ সম্পূর্ণ বন্ধ থাকবে এবং রাজধানীর প্রধান এই দুই বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট চলাচল করবে না। সর্বশেষ ৯ জুলাই মাশহাদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথমদিনে মার্কিন-ইসরায়েলি হামলার নিহত হন প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় নিহত হন তার পরিবারের আরও অনেক সদস্য। এছাড়াও তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও এই হামলায় আহত হন। 

মূলত, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রক্রিয়াটি বারবার পিছিয়ে যায়। এর আগে এপ্রিল মাসে তার স্মরণে একটি সংক্ষিপ্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা হলেও তা পূর্ণাঙ্গ জানাজা ছিল না।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে আলী খামেনির জানাজার পর সমাহিত করার কথা রয়েছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই অনুষ্ঠান আয়োজনে সরকারের বিভিন্ন সংস্থা সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ। এছাড়াও ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও আনুষ্ঠানিকতা হবে। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy