হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযানে জি ওয়ান বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুনারুঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোগাউড়ায় অবস্থিত জি ওয়ান বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চুনারুঘাট থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিয়ম মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।