চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা

2026-07-01T18:41:14+00:00
2026-07-01T18:41:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ১২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজাদ, পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা আজাদকে গুলি করে।

পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, মুরাদপুর এলাকার ফরেস্ট এলাকায় গুলির একটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, আজাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আমরা ঘটনাটির খবর পাই। ধারণা করা হচ্ছে, এর কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার কারণ ও অন্যান্য তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy