প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম (ভিজিট : ৪০)

X
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে বুধবার বিকেলে পাবনায় জেলা ও দায়রা জজ সম্মেলন কক্ষে "আইনগত সহায়তা প্রাপ্তিতে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিকা : বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাসুদ খন্দকারের সভাপতিত্বে ব্লাস্টের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ব্লাস্ট পাবনা ইউনিটের উপদেষ্টা এডভোকেট আলমগীর হোসেন।
ব্লাস্টের স্টাফ ল'ইয়ার এডভোকেট সায়মা সুলতানার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মো: আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার অভিজিৎ রায়, সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জিলাল হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডা: জাহিদ কামাল, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশনাল কর্মকর্তা হাফিজ আহমেদ, নারী ও শিশু কোর্টের পিপি এডভোকেট নাজমুল হক শাহীন ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ময়ল কুমার রায়।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ে ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকী, যমুনা সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মনজেদ আলী, প্রতীক প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, ওয়াইডাব্লিউসির চামেলি রীতা কস্তা, এডভোকেট আজিজা তামান্না স্বর্ণা প্রমুখ।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য সহকারী জজ আজাহারুল ইসলাম বলেন, আদালতের বিচারিক ব্যবস্থা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হলেও লিগ্যাল এইড এখন মুক্ত ও স্বাধীন ভাবে কাজ করছে। আইন সহায়তা সংশ্লিষ্ট দপ্তরগুলোর পাশাপাশি সামাজিক পর্যায়ে লিগ্যাল এইড কর্মকাণ্ড গতিশীলতা বাড়াতে হবে। সরকারি লিগ্যাল এইড ও ব্লাস্টের সার্ভিস তৃণমূল পর্যায়ে পৌঁছাতে তৎপরতা বাড়াতে হবে।