প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:২৭ পিএম (ভিজিট : ৫৯)

X
সাচিংপ্রু জেরী এম পি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গরীব অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের সাংসদ সাচিং প্রু জেরী এম পি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান ।
বুধবার ১ জুলাই সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদে মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সংসদ বাবু সাচিংপ্রু জেরী ৭৫ জন দলের দুঃসময়ে মামলা হামলার শিকার ও ক্ষতিগ্রস্ত নেতা কর্মীদের হাতে প্রধানমন্তীর অনুদান তুলে দেন।
এসময় প্রধান অতিথি বান্দরবান ৩০০ নং আসনের সাংসদ সাচিংপ্রু জেরী বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সারাদেশে ফ্যামেলি কার্ডসহ অনেক জনবান্ধব কর্মসুচি গ্রহন করেছেন।
১০ লক্ষ টাকা অনুদানের তালিকার ক্ষেত্রে দলের সবচেয়ে বেশী মামলা হালার শিকার ও ক্ষতি গ্রস্ত দের অগ্রধিকার দেওয়ার উচিৎ বলে তিনি বলেন।
আর্থিক অনুদান বিতরণ শেষে উপজেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন ।
এতে তিনি বলেন, পার্বত্য এলাকার পরিবেশকে শান্ত রাখতে মিড়িয়ার ভুমিকা অনেক বেশি এবং সকলকে সরকারের দিকনির্দেশনা মোতাবেক দলের সিনিয়র নেতাদের সাথে পরামর্শ করে কাজ করার নির্দেশনা দেন।
পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।
এছাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসুচির আনুষ্ঠানিক ভাবে শুরু করেন এবং নাইক্ষ্যংছড়ি খালের দুই পাড়ে বৃক্ষ রোপন করেন সংসদ নিজেই।
এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসমাত জাহান ইতু সহ উপজেলায় কর্মরত সরকারী কর্মকতা কর্মচারি। এতে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বিএনপি নেতা নুরুল কাশেম, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির ইউনিয়নের নেতাকর্মীরা।