আড়াইহাজারে সৌদি প্রবাসীর বসতঘরে আগুন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সৌদী প্রবাসির বসত ঘর সহ তিনটি ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রবাসির স্ত্রীর দাবী

2026-07-01T19:33:45+00:00
2026-07-01T19:33:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে সৌদি প্রবাসীর বসতঘরে আগুন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৪৪)
প্রবাসীর বসতঘরে আগুন
X

প্রবাসীর বসতঘরে আগুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সৌদী প্রবাসির বসত ঘর সহ তিনটি ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রবাসির স্ত্রীর দাবী কে বা কারা তার বসত ঘরের পিছন দিক দিয়ে শত্রুতাবশত অগ্নিসংযোগ করে থাকতে পারে। তিনি এ ব্যাপারে থানায় অভিযোগ দিবেন বলে জানান।

ঘটনাটি ঘটেছে বুধবার (১ জুলাই)বেলা সাড়ে ১০ টায় উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খারিয়ারচর এলাকায়। এ ঘটনায় ওই প্রবাসির ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে গৃহকত্রী রাজিয়া জানান।

তিনি জানান, আমার স্বামী একজন সৌদী আরব প্রবাসি।স্বামী সৌদী আরবে থাকায় আমার সাথে এলাকার অনেকেরই বিভিন্ন কারণে শত্রুতা বিদ্যমান। বুধবার সকাল সাড়ে ১০টায় হঠাৎ করে আমার টিনের চৌচালা হ্যাভি বিটি পাকা বসত ঘরের পিছন থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ওই ঘর পুড়ে আরো দুটি ঘরে ছড়িয়ে পড়ে। আমার ডাক চিৎকারে পাড়ার লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তিনটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy