পূর্বাচলের সেক্টর-১-এ ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এরই মধ্যে বুধবার সকালে পূর্বাচলের সেক্টর-১-এ ‘বরকাউ পুলিশ

2026-07-01T20:04:08+00:00
2026-07-01T20:04:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পূর্বাচলের সেক্টর-১-এ ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৩৩)
বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন
X

বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন

রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এরই মধ্যে বুধবার সকালে পূর্বাচলের সেক্টর-১-এ ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ডিএমপির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রমও চলমান।

তিনি বলেন, পূর্বাচলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা ও তদন্তকেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। বাংলাদেশ পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়াধীন। ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে পূর্ণাঙ্গভাবে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। এ জন্য প্রায় ৬ হাজার ৫২৪টি জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।

আইজিপি বলেন, পূর্বাচলে পুলিশ ক্যাম্প স্থাপন এই প্রকল্পের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে। পুলিশের অবস্থান ও তৎপরতা জনমনে আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করবে। প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপিত হচ্ছে তার একটি বরকাউ পূর্বাচল পুলিশ ক্যাম্প, ১ নং সেক্টরে; যেটি বুধবার উদ্বোধন করা হয়েছে। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় পশি পুলিশ ক্যাম্প’ যার নির্মাণ কাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে সেই ক্যাম্পটিও উদ্বোধন করা হবে। ক্রমান্বয়ে অন্যান্য থানা ও তদন্ত কেন্দ্র স্থাপিত হবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy