ময়মনসিংহে রোটারী ক্লাবের উদ্যোগে হুইলচেয়ার ও নেবুলাইজার কিট বিতরণ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে হুইলচেয়ার ও নেবুলাইজার কিট বিতরণ এবং সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভার

2026-07-01T20:16:36+00:00
2026-07-01T20:16:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে রোটারী ক্লাবের উদ্যোগে হুইলচেয়ার ও নেবুলাইজার কিট বিতরণ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ২৮)
বর্ণাঢ্য শোভাযাত্রা
X

বর্ণাঢ্য শোভাযাত্রা

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে হুইলচেয়ার ও নেবুলাইজার কিট বিতরণ এবং সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে রোটারি ক্লাব অব ময়মনসিংহ।

বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর নতুন বাজার এলাকা থেকে রোটারি ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে সমাজের অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার ও নেবুলাইজার কিট বিতরণ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি রোটারিয়ান মনসুর আলম চন্দন ২০২৬-২০২৭ রোটাবর্ষের কর্মপরিকল্পনা তুলে ধরেন। 

তিনি বলেন, রোটারি ইন্টারন্যাশনালের চলতি বছরের মূল প্রতিপাদ্য ‘স্থায়ী প্রভাব সৃষ্টি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজে স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনতে মানবিক ও সেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, রোটারি শুধু একটি সংগঠন নয়, এটি মানবসেবার একটি বৈশ্বিক আন্দোলন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রোটারি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা আরও জোরদার করা হবে।

সভাপতি মনসুর আলম চন্দন জানান, নতুন রোটাবর্ষে শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জাম বিতরণ, শিক্ষার্থীদের স্কুলব্যাগ, শিক্ষা উপকরণ ও পোশাক প্রদান, এতিম ও প্রতিবন্ধী শিশুদের খাদ্য ও চিকিৎসা সহায়তা, অসচ্ছল পরিবারের জন্য কোরবানির ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজের বিভিন্ন পেশাজীবীকে সম্মাননা প্রদান, শীতবস্ত্র বিতরণ, দুটি চক্ষু শিবিরের আয়োজন, সদস্যদের সম্পৃক্ততায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রোটারি ফাউন্ডেশনে অবদান বৃদ্ধি এবং ঈদ উপলক্ষে উপহার বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, রোটারি ক্লাব অব ময়মনসিংহ সব সময় মানুষের কল্যাণে কাজ করে এসেছে। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমেই সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে আমরা একটি মানবিক, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পল পি হ্যারিস রোটারি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে প্রায় ১২ লাখ ৫০ হাজার রোটারিয়ান মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। বিশ্বব্যাপী পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনালের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে রোটারি ফাউন্ডেশন বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ তৌহিদুর রহমান ছোটন, রোটারি ক্লাব অব ময়মনসিংহের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy